ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কিত খট্টরই ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী

বিতর্কিত খট্টরই ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী
×

মনোহরলাল খট্টরকে মিষ্টিমুখ করাচ্ছেন দলীয় নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ১১:২০

বিতর্কিত বক্তব্য-বিবৃতি দিয়ে সমালোচিত বিজেপি নেতা মনোহরলাল খট্টরই ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন। 

শনিবার বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হন তিনি। এর পর রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের সঙ্গে দেখা করে সরকারের গঠনের অনুমতি পেয়েছেন তিনি। 

এ ধারাবাহিকতায় রোববার দুপুরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন খট্টর। এর আগে গোমূত্র পান ও কাশ্মীরি বালিকাদের বিয়ে করা নিয়ে অশোভন বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় তোলেন তিনি। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হরিয়ানার রাজভবনে দুপুর সোয়া ২টায় শপথ নেবেন খট্টর। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দুষ্ফ্মন্ত চৌটালা। এ দিন সকালে খট্টরকে পাশে বসিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেন, এবারও হরিয়ানার জোট সরকার স্থিতিশীল হবে।

হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় এবার ৪০টি পেয়েছে বিজেপি। সরকার গঠনের জন্য দরকার ৪৬টি। ফলে জোট গঠনের জন্য মাঠে নামে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারই তৎপরতায় দুষ্ফ্মন্ত চৌটালাকে উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ে সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে।

আরও পড়ুন

×