ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিক্রি হয়ে যাচ্ছে ব্রিটিশ পত্রিকা 'টেলিগ্রাফ'

বিক্রি হয়ে যাচ্ছে ব্রিটিশ পত্রিকা 'টেলিগ্রাফ'
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:৩৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০৩:৪৬

বিখ্যাত ব্রিটিশ দৈনিক পত্রিকা 'দ্য ডেইলি টেলিগ্রাফ' ও তাদের রোববারের বিশেষ সংস্করণ 'সানডে টেলিগ্রাফ' বিক্রি হয়ে যাচ্ছে। সার্কুলেশন ও মুনাফা কমে যাওয়ায় পত্রিকাটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।

টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের (টিএমজি) মালিক স্যার ফ্রেডেরিখ ও স্যার ডেভিড ব্রাকলে তাদের সব সম্পত্তি বিক্রির জন্য গত ১৭ অক্টোবর বিজ্ঞাপন দিয়েছেন। এই বিজ্ঞাপনে 'ডেইলি টেলিগ্রাফ' ও টেলিগ্রাফের বিশেষ সংস্করণ 'সানডে টেলিগ্রাফ'ও রয়েছে। খবর বিবিসির।

পত্রিকাটির বিক্রির খবর প্রথম প্রকাশ করে আরকে সংবাদমাধ্যম দ্যা টাইমসে।

তবে পত্রিকাটি বিক্রির খবর এইবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার টেলিগ্রাফ বিক্রির গুঞ্জন উঠেছিল। কিন্তু বার বার তা অস্বীকার করেছে মালিক পক্ষ।

টেলিগ্রাফের তথ্য মতে, বিগত বছরগুলোতে পত্রিকাটি প্রতিদিন ৩ লাখ ১০ হাজার ৫৮৬টি কপি বের করত। আর সানডে টেলিগ্রাফ ২ লাখ ৪৪ হাজার ৩৫১ কপিতে দাঁড়িয়েছে।

ব্রাকলে ভ্রাতৃদ্বয়ের এক ঘনিষ্ঠজন বিবিসিকে জানিয়েছেন, টেলিগ্রাফ বিক্রির জন্য দুই ভাইয়ের তেমন তাড়া নেই। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বিক্রি করা হতে পারে পত্রিকাটি।

স্যার ফ্রেডরিক এবং স্যার ডেভিডের সম্পত্তি বিক্রির জন্য এখন পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, সব সম্পত্তির মধ্যে টেলিগ্রাফই আগে বিক্রি করা হবে। 

আরও পড়ুন

×