ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বেলুচিস্তানে বিক্ষোভ, স্থবির পাকিস্তানের বন্দর নগরী

বেলুচিস্তানে বিক্ষোভ, স্থবির পাকিস্তানের বন্দর নগরী
×

বেলুচ জাতীয় সমাবেশে যোগ দেয়া জনতা। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ২১:০৭ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ২২:৩৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদরে বেশ কয়েকদিন ধরে চলছে উত্তেজনা। স্থানীয় বেলুচ জনগোষ্ঠীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এতে স্থবির হয়ে পড়েছে দেশটির বন্দর নগরী। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়েছে, সংঘর্ষে বিক্ষোভকারীসহ সেনা সদস্য হতাহতের ঘটনাও ঘটেছে। সংঘাতপূর্ণ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

গোয়াদর হল আরব সাগরে পাকিস্তানের একমাত্র গভীর-সমুদ্র বন্দর। এটি প্রায় ৬০ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) মূল রুট হিসেবে পরিচিত।

বেলুচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি) জানিয়েছে, পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানানোর পর শুক্রবার বন্দর নগরীতে উত্তেজনা শুরু হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের আদমশুমারি অনুসারে, পাকিস্তানের ২৪০ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ১৫ মিলিয়নের আবাসস্থল বেলুচিস্তান। প্রদেশটি তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের মজুদসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।

আরও পড়ুন

×