বেলুচিস্তানজুড়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত বেড়ে ৬০
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪ | ০৬:০১
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশজুড়ে পুলিশ স্টেশন, রেলওয়ে লাইন ও মহাসড়কের গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার কর্মকর্তারা জানান, কয়েক বছরের মধ্যে এটিই জাতিগত বিদ্রোহীদের চালানো সবচেয়ে বড় পরিসরের হামলা। খবর ডনের।
এর মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটেছে বড় বড় মহাসড়কগুলোর বাস থেকে শুরু করে মালবাহী ট্রাকগুলোতে। এসব হামলায় ২৩ জন নিহত হয়েছে এবং ৩৫৬টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এরআগে রোববার রাতে বিভিন্ন জায়গায় পুলিশ ও নিরাপত্তা ফাঁড়িগুলোতে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। যদিও পাকিস্তান কর্তৃপক্ষ এ হামলার বিষয়টি এখনও নিশ্চিত করে জানায়নি।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বেশ কয়েকটি বেলুচ জাতীয়তাবাদী বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছে বেলুচ বিদ্রোহীরা।
- বিষয় :
- বেলুচিস্তান
- পাকিস্তান
