ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন মালালা

অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন মালালা
×

কেক কেটে অর্জনটা উদযাপন করলেন মালালা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ২২:৫৩ | আপডেট: ১৯ জুন ২০২০ | ২৩:১১

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন মালালা ইউসুফজাই। শুক্রবার ঘরোয়াভাবে কেক কেটে অর্জনটা উদযাপন করলেন পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে কাজ করে ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই তরুণী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হল থেকে রাজনীতি, দর্শন এবং অর্থনীতি বিষয়ে স্নাতকের পড়াশোনা শেষ করেছেন বলে শুক্রবার টুইট করে জানিয়েছেন ২২ বছর বয়সী মালালা। খবর এনডিটিভির।

২০১২ সালের ৯ অক্টোবর স্কুলে যাওয়ার সময় পাকিস্তানে নারীশিক্ষার বিরোধী তালেবান ১৩ বছর বয়সী মালালা ইউসুফজাইকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুলি বিঁধেছিল তার মাথায়। আন্তর্জাতিক খবর মাধ্যমে ফলাও করে ছাপা হয় সেই খবর। প্রচারের আলো এসে পড়ে কিশোরী মালালার ওপর। বর্বরোচিত হামলায় সর্বত্র নিন্দার ঝড় ওঠে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হয় আহত কিশোরীকে। সেখানে বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হন মালালা।

তবে জঙ্গি হামলা দমাতে পারেনি আত্মপ্রত্যয়ী এই তরুণীকে। ব্রিটেনে থেকেই শুরু হয় নব উদ্যোমে লড়াই। একটা সময় ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘপথ পরিক্রমার পর, স্নাতক ডিগ্রি অর্জন করে, নারীশিক্ষার বিরোধী তালেবানের উপযুক্ত জবাব দিলেন পাকিস্তানের এই মেয়ে।

আরও পড়ুন

×