ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রযুক্তিখাতের যেসব প্রভাবশালী উপস্থিত ছিলেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে

প্রযুক্তিখাতের যেসব প্রভাবশালী উপস্থিত ছিলেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে
×

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ছিলেন মাস্ক-সুন্দর-বেজোস-জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১২:০২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১৪:০৩

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে শপথ নিয়েছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যার মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বসলেন তিনি।

শপথ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের পেছনেই আসন গ্রহণ করেন প্রযুক্তিখাতের প্রভাবশালী কর্তাব্যক্তিরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ছিলেন এক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস, মেটার সিইও মার্ক জাকারবার্গ ও গুগলের সিইও সুন্দর পিচাই।

এদিকে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বেশ কিছু আদেশ বাতিল করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও কিছু আদেশ তিনি দিয়েছেন।

আরও পড়ুন

×