ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে কোভিড: সিআইএ

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে কোভিড: সিআইএ
×

ছবি: প্রতীকী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ১৯:২৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ২১:১৯

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) শনিবার করোনা প্রাদুর্ভাবের উৎস সম্পর্কে নতুন ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি বলেছে, চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

দীর্ঘ সময় ধরে করোনা মহামারিতে বিপর্যস্ত ছিল বিশ্ব। কিন্তু এর উৎস নিয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। 

উহানের একটি প্রাণী বাজার থেকে নয়, বরং করোনা মহামারিটি সেখানকারই একটি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ে বলে যে তথ্য রয়েছে, সিআইএ সেটিকে সমর্থন করেছে। করোনার উৎস হিসেবে ল্যাব থেকে ছড়িয়ে পড়া তথ্যের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে নয়, বরং বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন

×