ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দার্জিলিংয়ে পাহাড় ধসে নিহত ২ 

দার্জিলিংয়ে পাহাড় ধসে নিহত ২ 
×

ছবি-ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১০:৫৭

দার্জিলিংয়ে পাহাড় ধসে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিজনবাড়ি ব্লকের গোক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, প্রানীল লিম্বু (২৭) ও সামান্থা (৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওই যুবক পানির লাইনের কাজ করছিলেন আর ওই শিশু তাকে সাহায্য করছিল। এসময় পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই যুবকটি মারা যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  

গত মঙ্গলবার থেকে দার্জিলিংয়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের ফলে পাহাড়ের শুরু হয়েছে ধসের ঘটনা। এতে আতঙ্ক শুরু হয়েছে পাহাড়ি এলাকায়। 

আরও পড়ুন

×