ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়ায় নির্বাচন

গভর্নর পদ থেকে সরে দাঁড়ালেন কমলা হ্যারিস

গভর্নর পদ থেকে সরে দাঁড়ালেন কমলা হ্যারিস
×

কমলা হ্যারিস। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ২২:৩৮

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যদিও ভাবা হচ্ছিল, ফের রিপাবলিকানদের বিরুদ্ধে কোমর বাঁধবেন তিনি। কিন্তু প্রার্থী হচ্ছেন না বলেই বুধবার জানিয়ে দিলেন কমলা। খবর বিবিসির।

২০২৬ সালের ৩ নভেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন। বর্তমানে গভর্নর রয়েছেন ডেমোক্র্যাট সদস্য গ্যাভিন নিউজম। দুই মেয়াদে গভর্নর থাকায় পরবর্তী মেয়াদে তিনি আর প্রার্থী হতে পারবেন না। এ দিকে কমলা এর আগে সিনেটর এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়িও ‘গোল্ডেন স্টেট’ ক্যালিফোর্নিয়াতেই। তাই এই পদে কমলাকেই সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

কমলা বলেন, আমি এ রাজ্যকে ভালোবাসি। এখানকার মানুষকে ভালোবাসি। ক্যালিফোর্নিয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। তাছাড়া এটাই আমার ঘরবাড়ি। কিন্তু অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, গভর্নর পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। ৬০ বছর বয়সী কমলা প্রার্থী হলে, তাঁর জয় প্রায় নিশ্চিত ছিল। এমনটা উঠে এসেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষাতেই। কিন্তু তার পরও কেন সরে দাঁড়ালেন, তা ভেঙে বলেননি সাবেক ভাইস প্রেসিডেন্ট।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, ক্যালিফোর্নিয়ার গভর্নর পদ কমলার লক্ষ্য নয়। তিনি ২০২৮-এর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই বিষয়েও কোনো ইঙ্গিত দেননি কমলা।

আরও পড়ুন

×