অনলাইনে ক্লাস করতে প্রতিদিন পাহাড়ের-চূড়ায়!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৭:০৭ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০৪:৩৫
করোনা মহামারীতে স্থবির শিক্ষাঙ্গন। এর বিকল্প হিসেবে স্কুল, কলেজ, অফিস সবই এখন অনলাইনে চলছে৷ কিন্তু ভারতের মতো দেশে, কয়জন এই অনলাইন সেবা ঠিকঠাক নিতে পারছেন সেটাই এখন বড় প্রশ্ন৷ গ্রামগঞ্জে বহু মানুষের পেটে অন্নের জোগাড়টাই সবচেয়ে বড় চিন্তা৷ স্মার্টফোন, ইন্টারনেট ভিনগ্রহী বিষয় তাদের কাছে!
এর মধ্যে এক অবাক কাণ্ড করে বসলেন ভারতের রাজস্থানের স্কুল ছাত্র হরিশ৷ স্কুলের অনলাইন ক্লাস করতে প্রতিদিন সে পাহাড়ের মাথায় উঠে পড়ে৷
রাজ্যের বারমার জেলার প্রত্যন্ত গ্রাম দারুরা। ওই গ্রামেরই বাসিন্দা হরিশ। ইন্টারনেট পরিষেবা কার্যত নেই বললেই চলে৷ জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ে সে৷ স্কুলে এখন অনলাইনে ক্লাস চলছে৷ কিন্তু তার গ্রামে ইন্টারনেট পাওয়া যায় না৷ তাই সে সকাল ৮টায় নিকটবর্তী একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়৷
এ বিষয়ে হরিশের বাবা বলেন, 'হরিশ সকাল ৮টায় পাহাড়ের উপরে চলে যায়৷ স্কুলের ক্লাস শেষ হলে দুপুর দুইটাই নেমে আসে৷'
সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে মাত্র ১৫ শতাংশ গ্রামের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল মাধ্যমে পড়াশোনার সুযোগ পাচ্ছে৷ সে ক্ষেত্রে ডিজিটাল ভারত গড়তে হলে গ্রামীণ ভারতকে ইন্টারনেট সুবিধার আওতায় আনাই প্রধান লক্ষ্য। সূত্র: নিউজ-১৮
- বিষয় :
- অনলাইনে ক্লাস
- ভারত
