ট্রাম্পকে নোবেল মনোনয়ন দিল কম্বোডিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৭:৩৯
নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই মনোনয়ন দিয়েছে দেশটি।
কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে একটি মনোনয়নপত্র পাঠিয়েছেন।
৭ আগস্ট নম পেন থেকে পাঠানো চিঠিতে হুন মানেত বলেন, এটি শুধু আমার কৃতজ্ঞতা নয়, কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতারও প্রতিফলন।
ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ট্রাম্প বিশ্বের নানা উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিবিসি।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- নোবেল পুরস্কার
- নোবেল
