ওয়াক্ফ সংশোধনী আইন স্থগিতে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫৫
ভারতে ওয়াক্ফ সংশোধনী আইন, ২০২৪-এর বিতর্কিত ধারাগুলোর কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে বিজেপি সরকারের করা সংশোধিত ওয়াক্ফ আইন খারিজ করলেন না সুপ্রিম কোর্ট। আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশও দেওয়া হলো না।
ওই আইনে জেলা প্রশাসকদের হাতে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তা কেড়ে নিয়েছেন। আদালতের এই নির্দেশে স্বস্তি প্রকাশ করেছেন ভারতের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি মহল।
সোমবার সুপ্রিম কোর্ট ওয়াক্ফ মামলার অন্তর্বর্তী রায় ঘোষণা করেছেন। প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ আর মসিহের ডিভিশন বেঞ্চ ২০২৫ সালের ওয়াক্ফ (সংশোধনী) আইনের কয়েকটি ধারা স্থগিত রাখার রায় শোনান। ওয়াক্ফ সম্পত্তি বলতে বোঝায়, ধর্মীয় কিংবা দাতব্য কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা জমি, ঘরবাড়ি বা অন্যান্য সম্পদ।
ব্রিটিশ আমল থেকে চলে আসা এই আইনে সর্বশেষ সংশোধনীর মাধ্যমে একাধিক মৌলিক পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছিল। সবচেয়ে আলোচিত ছিল বোর্ডের ক্ষমতা বৃদ্ধি, যার ফলে তারা প্রয়োজনমতো যে কোনো সম্পত্তি পুনর্মূল্যায়ন করে ব্যবহার বদলে দেওয়ার অধিকার পেত।
- বিষয় :
- ওয়াক্ফ আইন
- ভারত
- সুপ্রিম কোর্ট
