ভারত
এক ঘরে সাড়ে চার হাজার ভোটার
উত্তরপ্রদেশের মহোবা জেলায় ভোটার তালিকা সংশোধনের সময় একটি ঘরে চার হাজার ২৭১ ভোটারের নাম পাওয়া গেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫০
ভারতে ভোটার তালিকায় বড়োসড়ো গরমিলের অভিযোগ সামনে এসেছে। দেশটির উত্তরপ্রদেশের মহোবা জেলায় ভোটার তালিকা সংশোধনের সময় একটি ঘরে চার হাজার ২৭১ ভোটারের নাম পাওয়া গেছে, যা গ্রামজুড়ে বিস্ময় ও ভারতের নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মহোবা জেলার জৈতপুর গ্রাম পঞ্চায়েতের প্রান্তে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা একটি ছোট্ট ঘর। মাত্র ১৬ বাই ১৫ ফুটের এক কামরার এই ঘরটির ছাদ ঝুঁকে পড়েছে, দেয়ালের প্লাস্টার খসে গেছে, সামনে সরু বারান্দা। মালিকের কাছে এটি শুধু একটি সাধারণ বাসা হলেও ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের খাতায় হঠাৎই এটি হয়ে উঠেছে চার হাজার ২৭১ মানুষের ঠিকানা।
২০২৬ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য চলমান ভোটার তালিকা সংশোধন কাজে এই ‘অলৌকিক’ আবিষ্কার গ্রামজুড়ে বিস্ময় ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক বিবেক ত্রিপাঠী বলেন, ‘গণতন্ত্র একদিনে ভাঙে না, ধীরে ধীরে দুর্বল হয়। এমন ভুল উপেক্ষা করা মানে অপব্যবহারের সুযোগ রাখা।’ সমাজকর্মী রাম নারায়ণ ভোটার তালিকার এই গরমিলকে ‘গণতন্ত্রের ভিত খেয়ে ফেলা উইপোকার’ সঙ্গে তুলনা করেছেন।
পাকিস্তানের কাশ্মীরে হামলা করতে হবে না, এটা আমাদেরই: রাজনাথ সিং
পাকিস্তানের আজাদ কাশ্মীর একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, আজাদ কাশ্মীর দখলের জন্য হামলা করতে হবে না, এটা আমাদেরই। তারা নিজেই একদিন ভারতের অংশ হবে। মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন বলে সোমবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়। মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় রাজনাথ বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এ দাবি তুলেছে।
- বিষয় :
- ভারত
- ভোটার তালিকা
- উত্তরপ্রদেশ
