ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাঁটু গেড়ে বসা এফবিআই এজেন্টদের বরখাস্ত

হাঁটু গেড়ে বসা এফবিআই এজেন্টদের বরখাস্ত
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৪৪

ওয়াশিংটন ডিসিতে ২০২০ সালের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসা অন্তত ২০ জন এজেন্টকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সাম্প্রতিক সময়ে এফবিআই মহাপরিচালক কাশ প্যাটেল সংস্থাটিকে পুনর্গঠনের অংশ হিসেবে এজেন্টদের চাকরিচ্যুত করেছেন। তাদের অনেককে এর আগে পদাবনতি বা প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। চাকরিচ্যুতির নোটিশে এজেন্টদের কর্মকাণ্ডকে ‘বিচক্ষণতার অভাব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় রাজধানীতে দায়িত্বরত এফবিআই এজেন্টদের কয়েকজন বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসেন। অনেকেই মনে করেছিলেন, এটি পরিস্থিতি শান্ত করার কৌশল। এএফপি।


 

আরও পড়ুন

×