ফ্লোটিলা থেকে রিমা হাসান
‘শেষ সেকেন্ড পর্যন্ত হার মানব না’
ছবি: মিডল ইস্ট আই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ | ০৫:৪১
স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না– এমন প্রত্যয় জানিয়েছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি।
ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তাঁর জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরায়েলি হামলার শিকার ও জব্দ হয়। এ ঘটনার পরও রিমা তাঁর অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেন, গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে তিনি ফ্লোটিলা মিশন শেষ করার জন্য আন্তর্জাতিক মহলে আহ্বান জানান।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। খবর আল-জাজিরার
- বিষয় :
- গাজা
- সুমুদ ফ্লোটিলা
- হামাস
- ইসরায়েল
