ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘অরুণাচল চীনের অংশ’ 

সাংহাই বিমানবন্দরে ভারতীয় নারীকে হয়রানি

সাংহাই বিমানবন্দরে ভারতীয় নারীকে হয়রানি
×

পেমা ওয়াং থংডক

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১২:১৩

সাংহাই বিমানবন্দরে ট্রানজিট বিরতির সময় চীনের অভিবাসন কর্মকর্তারা ভারতীয় পাসপোর্টকে বৈধ বলে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমন অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারী। 

এ কারণে সাংহাই বিমানবন্দরে কর্মকর্তারা তাঁকে আটক ও হয়রানি করেন। গত রোববার এক্স হ্যান্ডলে এমন অভিযোগ করে পোস্ট করেছেন পেমা ওয়াং থংডক নামে ওই নারী।

তিনি লিখেছেন, ২১ নভেম্বর চীনের সাংহাই পুডং বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাঁকে ‘১৮ ঘণ্টা’ ধরে আটকে রাখেন। তারা দাবি করেন, তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশ যেহেতু ‘চীনের অংশ’, তাই তাঁর পাসপোর্ট ‘অবৈধ’। 

থংডক ২১ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন। সাংহাই বিমানবন্দরে তাঁর তিন ঘণ্টার বিরতি ছিল। খবর এনডিটিভির।

আরও পড়ুন

×