ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এআই রোবট ‘সোফি’ ক্লাস নিল কলেজে

এআই রোবট ‘সোফি’ ক্লাস নিল কলেজে
×

ছবি: হিন্দুস্তান টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ১৮:৫৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ১৯:৪৯

ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ‘সোফি’ নামে একটি রোবট তৈরি করেছে, যেটি শিক্ষার্থীদের পড়াতে সক্ষম। ওই রোবটের ‘পাঠদানের’ একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রোবটকে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

এআই রোবট বানানো ওই ছাত্রের নাম আদিত্য কুমার। তিনি উত্তর প্রদেশের শিবচরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চিপসেট ব্যবহার করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) 'সোফি' ক্লাসে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে। এরপর শিক্ষার্থী আদিত্যের প্রশ্নের উত্তর দিচ্ছে।

শ্রেণিকক্ষে 'সোফি' বলছে, ‘আমি একজন এআই শিক্ষক। আমার নাম সোফি এবং আমাকে তৈরি করেছে আদিত্য। আমি বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে পড়াই। বাচ্চারা, তোমরা কি আমার কাছ থেকে কিছু জানতে চাও?’

আদিত্য রোবটটির সাধারণ জ্ঞান পরীক্ষা করার জন্য প্রথমে প্রশ্ন করে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। উত্তরে রোবট 'সোফি' সঠিক উত্তর দেয়ি বলে ড. রাজেন্দ্র প্রসাদ। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাইলেও সে সঠিক উত্তর দেয়- পণ্ডিত জওহরলাল নেহেরু।

প্রতিটি জেলায় একটি ল্যাব থাকা উচিত বলে মনে 'সোফি'র উদ্ভাবক আদিত্য। কিশোর আদিত্য বলে, ‘আমি এই রোবট তৈরি করতে এলএলএম চিপসেট ব্যবহার করেছি। রোবট নির্মাণকারী বড় বড় প্রতিষ্ঠান এই চিপসেট ব্যবহার করে।’

‘রোবট সোফি আপাতত শুধু কথা বলতে পারে। তবে এটিকে এমনভাবে ডিজাইন করছি, যাতে লিখতেও পারে’, বলে আদিত্য। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

×