জম্মু-কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখাল যুক্তরাষ্ট্র
ছবি: মিন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৫
জম্মু ও কাশ্মীরকে ঘিরে পাকিস্তানের দীর্ঘদিনের দাবি ও অবস্থানের বিপরীতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশিত এক মানচিত্রে পুরো অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া আকসাই চীনকেও ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে কূটনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ও চীন।
শনিবার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির একটি কাঠামো ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়, তাতে জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রে পাকিস্তানের দখলে থাকা অংশ-যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) নামে পরিচিত- তাও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে।
From tree nuts and dried distillers’ grains to red sorghum and fresh and processed fruit, the U.S.-India Agreement will provide new market access for American products. pic.twitter.com/mqpP10LJp1
— United States Trade Representative (@USTradeRep) February 6, 2026
জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে অনেকদিন ধরেই দাবি করে আসছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তান ওই অঞ্চলের একটি অংশের ওপর দাবি জানিয়ে আসছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি তুলে ধরেছে।
ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান ওই অঞ্চলে সন্ত্রাসবাদে মদদ দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করেছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, অতীতে ওয়াশিংটন এ বিষয়ে তুলনামূলকভাবে সতর্ক ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখত। নতুন মানচিত্রে পুরো জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানোকে যুক্তরাষ্ট্রের অবস্থানে এক ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সূত্র: উইওন
- বিষয় :
- ভারত
- পাকিস্তান
- যুক্তরাষ্ট্র
- চীন
- কাশ্মীর
