ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খামেনির মৃত্যুতে একদিকে শোক, অন্যদিকে উদযাপন

খামেনির মৃত্যুতে একদিকে শোক, অন্যদিকে উদযাপন
×

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন অনুসারীরা। রোববার তেহরানে। ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি

বিবিসি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৩:৩৭ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১৩:৪৬

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ইরানের কিছু নাগরিক উদযাপন করেছেন। বিবিসি পার্সিয়ান স্থানীয় সময় শনিবার রাতে বেশ কয়েকটি শহরে মানুষের উদযাপনের ভিডিও যাচাই করেছে।

মধ্য ইরানের ইসফাহানের রাস্তায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মানুষ উল্লাস করছে এবং আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে গাড়ির হর্ন বাজাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মানুষ আগুন জ্বালিয়ে চারপাশে জড়ো হয়েছে। আতশবাজি রাতের আকাশকে আলোকিত করে তুলেছে। বিক্ষোভে নিহত হওয়া বেশ কয়েকজন আন্দোলনকারীর পরিবারকেও রাস্তা ও বাড়িতে উদযাপন করতে দেখা গেছে।

খামেনির মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন দুই তরুণ। ছবি: আইআরএনএ

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছের শহর কারাজেও উদযাপনের ঘটনা ঘটেছে। তবে বিবিসি পার্সিয়ান জানিয়েছে, রোববার সকালে বিভিন্ন শহরের রাজপথে সরকারপন্থীদের অবস্থান দেখা গেছে। সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতে তারা জড়ো হয়েছেন। 

তেহরান থেকে বিভিন্ন সংবাদ সংস্থার পাঠানো ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় মানুষ শোক প্রকাশ করছে এবং কেউ কেউ খামেনির ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনসিআইএ গোপন স্থান শনাক্ত করে, ইসরায়েল হামলা চালায়

আরও পড়ুন

×