ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন প্রমাণ পাওয়া যায়নি: আইএইএ  

ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন প্রমাণ পাওয়া যায়নি: আইএইএ  
×

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৮:৫৭

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর-আলজাজিরা

রাফায়েল গ্রোসি বলেছেন, ‘তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির পরিদর্শকদের পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার না দেওয়াকে তিনি ‘গভীর উদ্বেগের বিষয়।’ 

আইএইএ প্রধান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর প্রতিবেদনে তিনি সব সময়ই স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। ইরানে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও অস্ত্র তৈরির উপযোগী বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের কাজে বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত না হলে ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়তে পারে।
 

আরও পড়ুন

×