ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

১৮১ শিশুসহ ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত: এইচআরএএনএ

১৮১ শিশুসহ ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত: এইচআরএএনএ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১১:৫৬ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১২:০৫

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

তাদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি। আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে ১০০ জনই শিশু। খবর বিবিসির

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪টি হামলা হয়েছে।

এইচআরএএনএ জানায়, এসব হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়।

আরও পড়ুন

×