ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ধোঁয়ার কুণ্ডলী

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ধোঁয়ার কুণ্ডলী
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১০:৪৫ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ১৮:৫৫

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার ভোরে এ হামলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একের পর এক হামলায় আগুনের বিশাল গোলা তৈরি হচ্ছে।

গতকাল শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল।

এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেহরানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তারা বলেছিল, তাদের বিমানবাহিনী ইরানের সরকারের অবকাঠামো লক্ষ্য করে তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×