পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্পের বক্তব্যে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
তথ্যসূত্র: বিবিসি বাংলা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৮:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারপর, কে জানে? হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না- এতটাই শান্তি থাকবে।’
স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব ভালো’ ফোনালাপ করেছেন। কোন নিষেধাজ্ঞা বা কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে তা নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সাময়িকভাবে একটি নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর ফলে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারবে।
- বিষয় :
- ফোনালাপ
- ডোনাল্ড ট্রাম্প
- ভ্লাদিমির পুতিন
