ভারতে গ্যাস সংকটে রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা
ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৩:২৭
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রাকৃতিক এবং রান্নার গ্যাসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দিয়েছে ভারত।
দেশটির সরকারের এই নির্দেশে রেস্তোরাঁগুলো ব্যাপক পরিসরে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিকরা।
বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চতুর্থ বৃহত্তম এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। রান্না ও কলকারখানার কাজে ব্যবহৃত এসব গ্যাসের বিশাল অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ভারত।
মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। নতুন এসব নিয়ম অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে গ্যাসের সুষম বণ্টন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে। এএফপি।
- বিষয় :
- এলএনজি সরবরাহ
- গ্যাস সরবরাহ
- ভারত
- রেস্তোরাঁ
