লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৮
ছবি: নিউইয়র্ক টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১৭:৪২
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার সাইদনের পূর্ব উপশহরের আল-ফুয়ার এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। এতে ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাইদন লেবাননের তৃতীয় বৃহত্তম শহর। হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা
