ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরাকে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের সব আরোহী নিহত: সেন্টকম

ইরাকে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের সব আরোহী নিহত: সেন্টকম
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ২০:৪৯

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বিমানের ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কেসি-১৩৫ মডেলের বিমানটি জ্বালানি সরবরাহ করত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে সেন্টকম জানিয়েছে, তারা উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করে দেখছে।

তবে এটি শত্রুপক্ষ বা নিজেদের ভুল করে চালানো হামলায় ভূপাতিত হয়নি বলে দাবি মার্কিন বাহিনীর।

এদিন সকালে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু নিহত হয়েছেন এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে পরে ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×