বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ২২:৩০
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলা হয়েছে। শনিবার এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, শনিবার দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে। এর আগে প্রাথমিকভাবে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছিল।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- বাগদাদ
- যুক্তরাষ্ট্র
- দূতাবাস
- হামলা
