যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
বিবিসি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৫:১২ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৫:৫১
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ না পাঠানোর সম্ভাব্য ফলাফল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছে চীন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যদি চীন যুদ্ধজাহাজ না পাঠায় তাহলে শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক পেছানো হতে পারে।
ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি অপরিবর্তনীয় ও কৌশলগত নির্দেশনামূলক ভূমিকা পালন করে।
লিন জিয়ান আরো বলেন, ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে দুই পক্ষ যোগাযোগ বজায় রেখেছে।
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য ট্রাম্পের আহ্বান সম্পর্কে প্রশ্ন করা হলে লিন জিয়ান বলেন, সাম্প্রতিক উত্তেজনা বাণিজ্যিক নৌপথে বিঘ্ন সৃষ্টি করেছে। পাশাপাশি এটি দুর্বল করেছে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিকে।
লিন জিয়ান বলেন, চীন আবারও সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। উত্তেজনা কমাতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ।
আরো পড়ুন: তিন কারণে হরমুজে চীনের যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনা কম
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- হুমকি
- যুদ্ধজাহাজ
- চীন
- হরমুজ প্রণালি
