ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গাজায় গণহত্যা

আন্তর্জাতিক বিচার আদালতে জার্মানির সমর্থন হারাল ইসরায়েল

আন্তর্জাতিক বিচার আদালতে জার্মানির সমর্থন হারাল ইসরায়েল
×

আন্তর্জাতিক বিচার আদালত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১০:৪৩

ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি।

বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন এ মামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে পিছু হটল তারা।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, দ্য হেগের এই মামলায় বার্লিন ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করবে না। 

জার্মানির এ পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
 

আরও পড়ুন

×