ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কিন-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্কিন-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১৬:১৩

ভারত মহাসাগরে অবস্থিত যৌথ মার্কিন-যুক্তরাজ্য সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে কোনো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম।

মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটি ঘাঁটিতে আঘাত হানতে ব্যর্থ হয়। একই তথ্য নিশ্চিত করে সিএনএনও।

সংবাদমাধ্যমটি এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়।

ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক স্থাপনা হিসেবে ব্যবহৃত হয়।

ইরান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৩,৮০০ কিলোমিটার। এর আগে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এ মুহূর্তে তাদের কাছে দেওয়ার মতো কোনো তথ্য নেই।

আরও পড়ুন

×