ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
×

নাতানজ জ্বালানি সমৃদ্ধকরণ কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১৬:৪২

ইরানের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

×