মধ্যপ্রাচ্যে যুদ্ধ
ফেরত গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড। ফাইল ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১২:৫৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১৮:৫০
মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ গতকাল সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে।
ফোর্ডকে সরিয়ে নেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে ‘ফোর্ড’ ছাড়াও ‘আব্রাহাম লিংকন’ নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি অংশ নেয়।
কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত ‘এয়ার উইং’ সমৃদ্ধ দুই রণতরিই ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ১২ মার্চ রণতরিটির লন্ড্রি রুমে লাগা আগুনে দুজন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র-এএফপি
- বিষয় :
- মধ্যপ্রাচ্য
- যুদ্ধ
- রণতরি
