ইরানে হামলায় ৮২ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২২:৫১
ইরানে চলমান যুদ্ধে বিমান হামলায় দেশজুড়ে ৮২ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির প্রধানের বরাতে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৪১৭টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮১টি হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিও রয়েছে।
ক্রমাগত হামলার মধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ভবন ভেঙে পড়েছে, আবার কোথাও আংশিক ধ্বংসের চিত্র দেখা গেছে।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হলেও অনেক স্থানে নিত্যদিনের কার্যক্রম চালু রাখার চেষ্টা চলছে। তবে স্বাস্থ্যসেবা খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে। সূত্র: বিবিসি
- বিষয় :
- ইরান
- ইসরায়েল
- রেড ক্রিসেন্ট
- যুক্তরাষ্ট্র
