ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ লাখ ৭০ হাজার শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ লাখ ৭০ হাজার শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৭:০৭

লেবাননে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ৩ লাখ ৭০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইগি করসি বলেন, চলতি মাসে ইসরায়েলের জোরালো হামলায় অন্তত ১২১ শিশু নিহত এবং ৩৯৯ শিশু আহত হয়েছে। তিনি বলেন, সংঘাতের কারণে শিশুদের ওপর যে প্রভাব পড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

ইসরায়েলি বাহিনীর জারি করা নির্দেশের ফলে দেশটির প্রায় ১৪ শতাংশ এলাকা ব্যাপক সংকটে পড়েছে। এতে বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে শিশুদের নিয়ে পরিবারগুলো ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

ইউনিসেফ জানায়, বাস্তুচ্যুত শিশুদের অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্র, স্কুল কিংবা উন্মুক্ত স্থানে অবস্থান করছে। এতে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, চলমান সহিংসতা শিশুদের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলছে। ভয় ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা এসব শিশু দীর্ঘমেয়াদি মানসিক ঝুঁকিতে পড়ছে।

ইউনিসেফ দ্রুত সহিংসতা বন্ধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×