ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেনারেল থেকে অভ্যুত্থানের নেতা অং হ্লাইং হচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জেনারেল থেকে অভ্যুত্থানের নেতা অং হ্লাইং হচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট
×

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৪:২২ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১৪:২৮

জাতীয় নির্বাচনে সামরিকপন্থী দলগুলোর বড় জয়ের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং। এর মাধ্যমে তিনি মূলত বেসামরিক পোশাকে তাঁর শাসনকালকে দীর্ঘায়িত করতে চলেছেন।

সোমবার ৬৯ বছর বয়সী এই জেনারেলকে পার্লামেন্টের নিম্নকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মোট তিনজন প্রার্থী বাছাই করা হবে এবং তাঁদের মধ্যে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিশ্লেষকদের মতে, অং হ্লাইংয়ের পরাজয় এখন অকল্পনীয়।

মিয়ানমারের এই সেনাপ্রধান তাঁর বাধ্যতামূলক অবসরের মাত্র কয়েক মাস আগে কৌশলে পরিবর্তন এনে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিলেন। এরপর নিজের নেতৃত্বে একটি সামরিক জান্তা গঠন করেন।

পাঁচ বছর আগে অভ্যুত্থান ঘটানোর আগে মিন অং হ্লাইং এক দশক ধরে বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতার লড়াই চালিয়েছেন। অভ্যুত্থানের মাধ্যমেই তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চিকে কারাবন্দি করেন। এরপর শুরু হওয়া গৃহযুদ্ধ এখনো চলছে।

বর্তমানে মিনের অনুগত সহযোগী হিসেবে পরিচিত উইন উ’কে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এক বৈঠকে মিন অং বলেছেন, নতুন সরকার জনগণের দ্বারা বৈধভাবে নির্বাচিত হয়েছে। সামরিক বাহিনী বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সরকারকে সমর্থন দিয়ে যাবে।

আরও পড়ুন

×