ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ডোনাল্ড ট্রাম্প বললেন

ইরানে নিখোঁজ ক্রুকে উদ্ধারে কয়েক ডজন বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র

ইরানে নিখোঁজ ক্রুকে উদ্ধারে কয়েক ডজন বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১১:৪০

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই ক্রুকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান পাঠিয়েছিল। এ অভিযানে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি বলেও দাবি করেন তিনি।

উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তার অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল।

ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’

উল্লেখ্য, গত শুক্রবার ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

×