ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে মার্কিন অবরোধ বিশ্বে ছড়িয়ে যাচ্ছে: পিট হেগসেথ

হরমুজে মার্কিন অবরোধ বিশ্বে ছড়িয়ে যাচ্ছে: পিট হেগসেথ
×

সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি

এএফপি ও বিবিসি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ২০:১৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ২০:২২

ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্রের মোটেও তাড়া নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বিস্তৃত হচ্ছে এবং এটি বিশ্বে ছড়িয়ে পড়ছে।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা চুক্তির জন্য উদ্বিগ্ন নই। পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে চুক্তির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরই বর্তায়।’

হেগসেথের সংবাদ সম্মেলনের প্রায় কাছাকাছি সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফরে যাচ্ছেন। ইসলামাবাদের পাশাপাশি তিনি ওমান ও রাশিয়া সফর করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠকে মধ্যস্থতা করেছিল ওমান। চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এএফপিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে চায় রাশিয়া।

১৩ এপ্রিল পেশকভ আরও বলেছিলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার সময় প্রস্তাবটি দিয়েছিলেন। সেটি এখনো বহাল। তবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন

×