ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

সাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
×

ডিনার চলাকালে হঠাৎ ‘গুলির শব্দ’ শোনা গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স‌

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৮:১১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৬:২০

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলাকালে হঠাৎ ‘গুলির শব্দ’ শোনা গেছে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে এই ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এএফপির খবরে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, তাঁরা ধারণা করছেন এগুলো ‘গুলির শব্দ’।

তাৎক্ষণিকবে সিক্রেট সার্ভিস সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন এবং ঘটনাস্থল ঘিরে ফেলেন। ঘটনার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

পরে ট্রাম্প নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন।

তিনি আরও লিখেন, আমরা সবাই সম্পূর্ণ নিরাপদে আছি। অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউস থেকে সংবাদ সম্মেলনে কথা বলব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনঃনির্ধারণ করার কথাও জানান তিনি।

ট্রাম্প দাবি করেন, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই ছেড়ে দিয়েছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, ‘গুলির শব্দ’ শোনামাত্রই উপস্থিত অতিথিরা টেবিলের আড়ালে আশ্রয় নেন। এ সময় অনেককে নিচে শুয়ে পড়ো বলে চিৎকার করতে শোনা যায়।

আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানান, তিনি বাইরে অন্তত পাঁচটি গুলির শব্দ শুনেছেন। তার ভাষায়, আমরা বারুদের গন্ধ পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ি। ঘটনাটি আমাদের খুব কাছেই ঘটছিল।

বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

×