ট্রাম্প বললেন
হামলা করে আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে সরানো যাবে না
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১২:০০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৬:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে হামলার ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে সরাতে পারবে না। যদিও হামলার পর সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, 'আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা। তবে যতটুকু জানি, তার ওপর ভিত্তি করে বলছি, আমি মনে করি না দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে।' তবে এর আগে, ট্রাম্প বলেন, 'নৈশভোজে হামলার ঘটনা ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কীত কিনা- সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তদন্তকারীরা বন্দুকধারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন।'
হামলাকারীকে উন্মাদ উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমার ধারণা ছিল, সে একাই এ কাজ করেছে। তবে, অপেশাদার এ মলাকারীর সঙ্গে ভেতর ও বাইরের পেশাদার লোকজন রয়েছে। এরা পাগল, এদেরে সেভাবেই মোকাবিলা করতে হবে।'
ইরানের সঙ্গে প্রায় দুই মাস যুদ্ধের পর শান্তি আলোচনায় সন্তুষ্ট হতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেন।
