ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘চরম বিশৃঙ্খলার মধ্যে বাস করছি’- তৃতীয় হত্যাচেষ্টার পর ট্রাম্প

‘চরম বিশৃঙ্খলার মধ্যে বাস করছি’- তৃতীয় হত্যাচেষ্টার পর ট্রাম্প
×

‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিবিএস নিউজের সৌজন্যে

বিবিসি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৬:৪০

সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনাটি আপাতদৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় দফায় হত্যাচেষ্টা। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়া এবং একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ ক্লাবেও এমন ঘটনা ঘটেছিল।

এসব ঘটনা নিয়ে রোববার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, তিনি মোটেও উদ্বিগ্ন ছিলেন না। তিনি জীবনের মানে বোঝেন। বর্তমানে সবাই একটি চরম বিশৃঙ্খল পৃথিবীতে বাস করছে বলেও তিনি মন্তব্য করেন।

ওয়াশিংটনে স্থানীয় সময় শনিবার রাতের ঘটনা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি দেখতে চাইছিলাম কী হচ্ছে। কী ঘটছে বুঝতে চাইছিলাম। এরপর বুঝতে শুরু করলাম, বিপজ্জনক কিছু হচ্ছে।’

ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় মেঝেতে শুয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘চেয়ার থেকে উঠে নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে হাঁটতে শুরু করি। তারা বলল, অনুগ্রহ করে নিচু হন। মেঝের দিকে নিচু হন। তাই আমিও নিচু হই। ফার্স্ট লেডিও (মেলানিয়া) নিচু হয়েছিলেন।’

গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি কোল অ্যালেনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নথি দেখেছে সিবিএস নিউজ। এতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদার ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিলেন অ্যালেন। ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ওই নথির কিছু অংশ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন।

নথিতে ‘শিশু নির্যাতনকারী, ধর্ষক ও বিশ্বাসঘাতক’ শব্দগুলো উল্লেখ আছে। অনুষ্ঠানের উপস্থাপিকাকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এসব পড়ার জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। কারণ আমি এসবের কিছুই নই।’

আরও পড়ুন

×