ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিধানসভা নির্বাচন

কোন দল কোন রাজ্যে জয় পাচ্ছে

কোন দল কোন রাজ্যে জয় পাচ্ছে
×

বড় জয়ের পথে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৫:৩৫ | আপডেট: ০৪ মে ২০২৬ | ২০:২১

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার ৯ ঘণ্টা পেরিয়ে গেছে। গণণা শেষ না হলেও কোন রাজ্যে কোন দল জয় পাচ্ছে সে ব্যাপারে এরই মধ্যে অনেকটা পরিষ্কার আভাস পাওয়া যাচ্ছে।    

পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে বিজেপি। তামিলনাড়ুতে দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বড় ব্যবধানে জয় পাচ্ছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বধীন ইউডিএফ জোট, আসামে বিজেপি এবং পদুচেরিতে এআরসি এগিয়ে রয়েছে।  

পশ্চিমবঙ্গ: এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৫ আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮২ আসনে। এছাড়া বামজোট দুটি আসনে এগিয়ে আছে।

আজ সোমবার দুপুর ৩টা পর্যন্ত গণণা করা ভোটের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। তবে কোন আসনে কত শতাংশ ভোট গণণা করা হয়েছে তা জানা যায়নি। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসনে জয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় ২৯৩টি আসনের ফল গণনা চলছে।

তামিলনাড়ু: এই রাজ্যে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে রয়েছে ১০৮ আসনে। রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৭৪ আসনে। আর এডিএমকের সঙ্গে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ এগিয়ে আছে ৫১ আসনে।

কেরালা: কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে ৮৯ আসনে। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৩৫ আসনে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৩টি আসনে।

আসাম: এই রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বড় ব্যবধানে এগিয়ে আছে। আর আইএনসিকে নিয়ে কংগ্রেস জোট এগিয়ে ২২ আসনে। নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১২৬টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এই জোটটি ১০১টি আসনে এগিয়ে আছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে।

বিপরীতে, প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র ২২টি আসনে এগিয়ে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হিমন্ত শর্মা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসার রেকর্ড গড়তে যাচ্ছেন। অন্য দলগুলোর মধ্যে বিপিএফ এবং এজিপি উভয় দল ১০টি করে আসনে এগিয়ে। এআইইউডিএফ ২টি আসনে এগিয়ে রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রায় দুই দশক ধরে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা থাকার পর ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন হেমন্ত। দল পরিবর্তনের পর ২০১৬ সালে তিনি আসামে প্রথমবারের মতো বিজেপিকে ক্ষমতায় আনেন। ২০২১ সালের নির্বাচনেও তিনি মুখ্যমন্ত্রী হন। রাজ্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

পদুচেরি: এনআরসি এগিয়ে ১৮ আসনে। কংগ্রেস এগিয়ে ৬ আসনে এবং টিভিকে দুটি আসনে এগিয়ে আছে। 

আরও পড়ুন

×