ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মমতা ও শুভেন্দুর মোবাইল কেড়ে নিতে বলল কমিশন

অভিষেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ

মমতা ও শুভেন্দুর মোবাইল কেড়ে নিতে বলল কমিশন
×

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কর্মকর্তা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৮:২০ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৯:১৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেয় কমিশন। তারা দুজন গণনাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করলে এ নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 

মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। সূত্র জানায়, তাদের দুই জনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা বের হবে না ততক্ষণ ভোট গণনা হবে না।

শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট জানান, বর্তমানে ভোট গণনা বন্ধ রয়েছে। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে ঢুকেছেন তখন তার হাতে মোবাইল ফোন ছিল। যতক্ষণ পর্যন্ত মমতা নিয়ম মানবেন না, ততক্ষণ কোনো গণনা হবে না। 

অভিষেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ
এদিকে সাখাওয়াত মেমোরিয়ালে গণনাকেন্দ্রে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন। কারণ, তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া গণনাকেন্দ্রে কারও প্রবেশের অনুমতি নেই।

আরও পড়ুন

×