ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ

এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৬:০৮

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক গত বুধবার এমন একটি নথি প্রকাশ করেছেন, যেটিকে মৃত জেফরি এপস্টেইনের লেখা ‘সুইসাইড নোট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 

নোটটিতে লেখা ছিল, ‘বিদায় বলার সময় নিজেই বেছে নিতে পারা এক ধরনের স্বস্তি।’ 

অভিযুক্ত যৌন পাচারকারী ও বিতর্কিত অর্থলগ্নিকারী  এপস্টেইনকে ২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের ম্যানহাটনের একটি কারাগারের কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করেছিল। হাতে লেখা ওই নোটটি এপস্টেইনের সাবেক সেলমেট, দণ্ডপ্রাপ্ত খুনি ও সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওন খুঁজে পেয়েছিলেন বলে দাবি করা হয়। 

টার্টাগ্লিওনের মামলার বিচারক কেনেথ কারাস নিউইয়র্ক টাইমসের আবেদনের পর নোটটি প্রকাশ করেন। গত সপ্তাহে পত্রিকাটি প্রথম নোটটির অস্তিত্বের কথা জানায়। সূত্র: রয়টার্স
 

আরও পড়ুন

×