ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বদলে গেল মমতার এক্স হ্যান্ডেলের বায়ো

বদলে গেল মমতার এক্স হ্যান্ডেলের বায়ো
×

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:২৭ | আপডেট: ০৯ মে ২০২৬ | ১৯:১০

বিজেপির কাছে হারের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা ভাঙার নির্দেশ দেন রাজ্যপাল আর এন রবি। তারপরও মমতার এক্স হ্যান্ডেলে বায়োতে লেখা ছিল ‘মুখ্যমন্ত্রী’ শব্দটি। তবে শনিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই নিজের বায়ো পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা তার ‘পরাজয় স্বীকার’ করে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

শনিবার সকাল ১১টা পর্যন্ত মমতার এক্স প্রোফাইলে লেখা ছিল ‘অনারেবল চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল’ (পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী)। তবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের ঠিক পরপরই তিনি তাঁর বায়ো পরিবর্তন করেন। সেখানে ‘প্রাক্তন’ বা ‘সাবেক’ শব্দটি এড়িয়ে লিখেছেন—‘চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল (১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভা)’। একই সঙ্গে ১৯৯৭ সালে কংগ্রেস ভেঙে নিজের গড়ে তোলা দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবেও নিজেকে উল্লেখ করেছেন তিনি।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পরও মমতার এক্স বায়ো পরিবর্তন না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। অনেক ব্যবহারকারী এক্স কর্তৃপক্ষ এবং এর মালিক ইলন মাস্ককে ট্যাগ করে মমতার প্রোফাইল পরিবর্তনের দাবি জানান, এমনকি তাঁর অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করার দাবিও ওঠে।

আরও পড়ুন

×