খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর অস্বীকার করল ইরান
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৯:৪৭ | আপডেট: ১০ মে ২০২৬ | ১৯:৪৮
পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর অস্বীকার করেছে দেশটির অয়েল টার্মিনালস কোম্পানি।
এর আগে গত সপ্তাহে প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্রে খার্গ দ্বীপের পশ্চিম পাশে সমুদ্রে বড় ধরনের তেলের আস্তরণ দেখা যাওয়ার দাবি ওঠে। এরপরই সম্ভাব্য তেল নিঃসরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে ইরানের অয়েল টার্মিনালস কোম্পানির প্রধান নির্বাহী বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত পরিদর্শন চালানো হয়েছে। স্টোরেজ ট্যাঙ্ক, পাইপলাইন, লোডিং সুবিধা কিংবা ওই এলাকায় চলাচলকারী কোনো ট্যাঙ্কার থেকে তেল লিকের প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আঞ্চলিক সামুদ্রিক দূষণ পর্যবেক্ষণ সংস্থা মেরিন ইমার্জেন্সি মিউচুয়াল এইড সেন্টার (এমইএমএসি)ও ঘটনাস্থল পর্যবেক্ষণ করে কোনো তেল নিঃসরণের চিহ্ন খুঁজে পায়নি।
খবর প্রকাশের পর ইরানি বিশেষজ্ঞ দল অতিরিক্ত সরেজমিন তদন্ত ও পরীক্ষাগারে নমুনা পরীক্ষা চালিয়েছে বলেও জানান তিনি। তাদের দাবি, পুরো এলাকায় তেল ছড়িয়ে পড়ার ‘ক্ষুদ্রতম চিহ্নও’ পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা।
- বিষয় :
- সমুদ্র
- ইরান
- খার্গ দ্বীপ
