ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

থুসিডিডিজ ট্র্যাপ: বেইজিংয়ে ট্রাম্প-শির বৈঠকে কেন সম্পর্কের গ্রিক তত্ত্ব

থুসিডিডিজ ট্র্যাপ: বেইজিংয়ে ট্রাম্প-শির বৈঠকে কেন সম্পর্কের গ্রিক তত্ত্ব
×

বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টরা। গত বৃহস্পতিবার। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৪:১৮

বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক বা বক্তৃতায় প্রেসিডেন্ট শি জিনপিং প্রায়ই প্রাচীন চীনের ধ্রুপদী প্রবাদ বা কবিতার উদ্ধৃতি দিয়ে থাকেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তুলনা করতে গিয়ে তিনি ‘থুসিডিডিজ ট্র্যাপ’ শব্দটি বেছে নেন।

‘থুসিডিডিজ ট্র্যাপ’ একজন মার্কিন পণ্ডিতের উদ্ভাবিত একটি রাজনৈতিক পরিভাষা। যা প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডিডিজের ‘পেলোপনেশিয়ান যুদ্ধের’ বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটি আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব হিসেবে পরিচিত।

থুসিডিডিজ ট্র্যাপ বলতে, উদীয়মান শক্তি যখন কোনো ক্ষমতাসীন শক্তির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তখন যুদ্ধের ঝুঁকি তৈরি হওয়াকে বোঝায়। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের সময় শি জিনপিং তত্ত্বটির উদাহরণ দেন।

বৈঠকে শি প্রশ্ন করেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত থুসিডিডিজ ট্র্যাপ এড়িয়ে বড় শক্তিগুলোর মধ্যকার সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে?’ পরে নিজেই উল্লেখ করেন, এর উত্তর দুই নেতাকেই নির্ধারণ করতে হবে।

সেদিনের ওই বৈঠকে শি মূলত ট্রাম্পকে তাইওয়ান ঘিরে হুঁশিয়ারি দেন। বলেন, ‘ওয়াশিংটন তাইওয়ানকে নিয়ে কোনো ভুল পদক্ষেপ নিলে দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে।’ শির বক্তব্যটি আরো কয়েকটি বিষয়কেও ইঙ্গিত করে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ান। শি সেদিকেও ইঙ্গিত করে থাকতে পারেন।

আরও পড়ুন

×