ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-ব্রুনেই
ছবি: খালিজ টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২০:৩২
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হলেও চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই দেশগুলোর মধ্যে ঈদের তারিখে ভিন্নতা দেখা গেছে।
ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে (বৃহস্পতিবার)।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার সৌদি আরবসহ আরব বিশ্বের দেশগুলো এবং অন্যান্য মুসলিম প্রধান দেশের চাঁদ দেখা কমিটিগুলো জিলহজ মাসের চাঁদ দেখার জন্য বৈঠকে বসেছে। এই চাঁদ দেখার ওপরই নির্ভর করছে মুসলিমদের পবিত্র হজ এবং ঈদুল আজহার তারিখ।
সূত্র: গালফ নিউজ
- বিষয় :
- ঈদুল আজহা
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- কোরবানি
