'থালাপতি বিজয়ের সরকার ৬ মাসও টিকবে না'
থালাপতি বিজয়
এনডিটিভি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:১৪
চেন্নাইয়ে তামিলনাড়ুর রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে ডিএমকে-র প্রবীণ নেতা ও তিরুচেন্দুরের বিধায়ক অনিতা রাধাকৃষ্ণন দাবি করেছেন, তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয়ের নেতৃত্বাধীন সরকার ছয় মাসও টিকবে না।
রোববার দক্ষিণ তামিলনাড়ুর এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, 'এই সরকার মাত্র চার থেকে ছয় মাস টিকবে। এরপর আবার এম কে স্টালিন-ই ফিরে আসবেন।'
তিনি আরও বলেন, টিভিকে নেতা আধব অর্জুনা সাহস থাকলে তার বিরুদ্ধে তিরুচেন্দুর আসনে পদত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানাবেন। রাধাকৃষ্ণন দাবি করেন, তিরুচেন্দুর আসন তার দীর্ঘ ২৫ বছরের শক্ত ঘাঁটি এবং তিনি যেকোনো প্রতিদ্বন্দ্বীকে হারাতে প্রস্তুত।
তিনি আরও মন্তব্য করেন, স্টালিনের হার নিয়ে সমালোচনার জবাবে বলেন, কলাথুর আসন হারানো প্রসঙ্গ তুলে দলের অভ্যন্তরীণ বিরোধ ও ভোটারদের নিয়েও কটাক্ষ করেন।
এদিকে টিভিকে নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকেই ডিএমকে-র সঙ্গে তাদের রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ বাড়ছে। দলীয় পর্যায়ে একাধিক অভিযোগ ও পাল্টা বক্তব্যে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। তবে টিভিকে বা সংশ্লিষ্ট পক্ষগুলো এখনো এ মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জয়কে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। তার দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়, যা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন কম। এর মাধ্যমে দীর্ঘ ৬২ বছর ধরে ডিএমকে ও এআইএডিএমকের পালাক্রমে ক্ষমতায় আসার ধারাও ভেঙে যায়। পরে কংগ্রেস, দুটি বাম দল ও বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থনে টিভিকে সরকার গঠন করে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দলগুলো আগে ডিএমকের জোটে ছিল।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে আস্থাভোটেও তার সরকার ১৪৪ ভোট পেয়ে সহজেই জয়ী হয়, যেখানে বিপক্ষে ভোট পড়ে ২২টি।
এরপর থেকেই ডিএমকে সরকার পরিচালনা, নিয়োগ ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে টিভিকে সরকারের সমালোচনা করে আসছে। তবে ক্ষমতাসীন দল এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, তাদের সরকার পুরোপুরি স্থিতিশীল।
- বিষয় :
- চেন্নাই
- তামিলনাড়ু
- থালাপাতি বিজয়
