ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিলামে সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো কারাবন্দির ব্যাগ

নিলামে সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো কারাবন্দির ব্যাগ
×

বিলাসবহুল হারমিজ বিরকিন ব্যাগ । ছবি: বিবিসি

বিবিসি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১০:২৫

কারাবন্দি ভিয়েতনামি ব্যবসায়ী ট্রুং মাই ল্যান-এর জব্দ করা দুইটি বিলাসবহুল হারমিজ বিরকিন ব্যাগ সরকারি নিলামে ৫ লাখ ৩৫ হাজার ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়েছে।

হো চি মিন সিটির অ্যাসেট অকশন সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত নিলামে মাত্র ৩০ মিনিটের মধ্যে দুইটি ব্যাগের বিক্রি সম্পন্ন হয়। এর মধ্যে একটি সাদা বিরকিন ব্যাগ বিক্রি হয় ৪ লাখ ৪০ হাজার ডলারে এবং অন্যটি বিক্রি হয় প্রায় ৯৪ হাজার ডলারে।

বিশেষ সংস্করণের হারমিস বিরকিন ব্যাগ বিশ্বের সবচেয়ে দামী ও চাহিদাসম্পন্ন হ্যান্ডব্যাগগুলোর একটি হিসেবে পরিচিত।

ট্রুং মাই ল্যান বর্তমানে একটি বড় ব্যাংক জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। আদালত তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে।

২০২৪ সালের এপ্রিলে আদালত রায় দেয় যে তিনি গোপনে সাইগন বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ভুয়া কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থ আত্মসাৎ করেছেন। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে ভিয়েতনামে কয়েকটি অপরাধে মৃত্যুদণ্ড বাতিল হওয়ায় সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

বিচারের সময় ট্রুং মাই ল্যান আদালতে অনুরোধ করেছিলেন যাতে দুটি ব্যাগ তার সন্তান ও নাতি-নাতনিদের জন্য স্মারক হিসেবে রেখে দেওয়া হয়। তিনি দাবি করেছিলেন, একটি ব্যাগ ইতালি থেকে কেনা এবং অন্যটি একজন মালয়েশীয় ব্যবসায়ীর উপহার।

আরও পড়ুন

×