ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কঙ্গোতে ইবোলা ঝুঁকিতে বন্ধ বিমানবন্দর চালু

কঙ্গোতে ইবোলা ঝুঁকিতে বন্ধ বিমানবন্দর চালু
×

ছবি : সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৩:৩৪

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে ওঠায় ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে কঙ্গোর ইতুরি প্রদেশের প্রধান বিমানবন্দরটি। 

গত ২৩ মে ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত হয়। শুধু চিকিৎসা ও মানবিক সহায়তাবিষয়ক ফ্লাইট চলাচলে অনুমতি ছিল।

গতকাল মঙ্গলবার পরিবহন মন্ত্রণালয় জানায়, এখন নিরাপদভাবে বিমান চলাচলের পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে অত্যন্ত সংক্রামক রক্তক্ষরণজনিত জ্বর ইবোলার মতো বড় ধরনের মহামারির সঙ্গে লড়াই করছে দেশটি।

আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি জানিয়েছে, এ রোগে ডিআর কঙ্গো ও প্রতিবেশী উগান্ডাতে অন্তত ২৪৬ জনের মৃত্যু হয়েছে। বিবিসি।

আরও পড়ুন

×